নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বশাক জানান, শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, বিষয়টি নিয়ে বিকাল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
পুলিশের এক কমর্কর্তা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই তরুণী রাঙ্গুনিয়া উপজেলার নিজ বাড়ি থেকে নগরীতে এসেছিলেন । চকবাজার যাওয়ার পথে সিঅ্যান্ডবি রাস্তার মাথা এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং দল বেঁধে গণধর্ষণ করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার থেকে পুলিশকে জানানোর পর অভিযান চালিয়ে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়।






















