অপরাধ ও দুর্নীতি ১৩ অক্টোবর, ২০২০ ০৩:৪৯

রংপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির বিরুদ্ধে স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। গত সেপ্টেম্বর কোতোয়ালি থানায় ধর্ষিতা কতৃক লিখিত অভিযোগটি জানানো হয়।

বর্তমানে রনিকে জেলা ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে সুমন সরকারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খবর জানানো হয়েছে।কেরানীপাড়া মহল্লার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐ শিক্ষীকা একজন মুক্তিযোদ্ধার মেয়ে বলে জানা যায়।

মেয়েটির ভাষ্যমতে, ২০১৭ সালে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সঙ্গে তার পরিচয় হয়। রনির বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিতপুরের ফতেহপুর গ্রামে। তার বাবার নাম আবু বক্কর। পরিচয়ের পর থেকে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।

তিনি আরো জানায়, রনি তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এছাড়াও বিভিন্ন সময়ে কাজের কথা বলে ১৮ লাখ টাকা নিয়েছে বলে অভিযোগও করেন তিনি।