অপরাধ ও দুর্নীতি ১৫ অক্টোবর, ২০২০ ০৪:১৪

পুলিশ হেফাজতে নিহত রায়হান:মরদেহ তোলা হবে আজ

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে মৃত রায়হান আহমদের মরদেহ আজ বৃহস্পতিবার কবর থেকে তোলা হবে।

এর আগে বুধবার রায়হানের মরদেহ কবর থেকে তুলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দেন জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।

ব্যাপারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন করবো। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ময়নাতদন্ত সম্পন্ন হবে।

খালেদুজ্জামান জানান, হেফাজতে মৃত্যু আইনে মামলা হলে নিহত ব্যক্তির ময়নাতদন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করার বিধান রয়েছে। কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়াই ময়নাতদন্ত করে রায়হানকে কবর দেওয়া হয়।

কারণে পুনরায় ময়নাতদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তোলনের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতেই রায়হান আহমদের মরদেহ কবর থেকে তোলার অনুমতি দেন জেলা প্রশাসক।

নিহত রায়হান সিলেট নগরীর আখালিয়া এলাকার নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। মৃত্যুর পর গত রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে তাঁর ময়নাতদন্ত করা হয়। সেদিনই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের পর দাফন করা হয়।

রায়হানকে বন্দর বাজার ফাঁড়িতে নির্যাতন করে হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। ঘটনার পর গত সোমবার বন্দর বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া টিটু চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়। ছাড়া প্রত্যাহার করা হয় সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী, এএসআই কুতুব আলী কনস্টেবল সজিব হোসেনকে।

রায়হানের মৃত্যুর ঘটনায় গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ না করে অজ্ঞাত রাখা হয়েছে।