নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশে প্রতারণা চক্রের প্রধানসহ ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ এই অভিযান পরিচালনা করে।
অভিযানের বিষয়টি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন নিশ্চিত করেছেন।






















