অপরাধ ও দুর্নীতি ২১ অক্টোবর, ২০২০ ০৭:২১

নোয়াখালীতে আবারও ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী চাটখিলে শরীফ বাহিনীর প্রধান শরিফের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ভোরে চাটখিলের নোয়াখোলা ইউনিয়নে ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযুক্ত শরিফ ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীকে ধর্ষণ করেন বলে জানা গেছে। ঘটনায় শরীফকে এখনো আটক করা সম্ভব হয়নি।

চাটখিল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।