অর্থ ও বাণিজ্য ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:০৭

কাল পুঁজি বাজারে নামছে যে কোম্পানী

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি। রেকর্ড ডেটের কারনে আজ সোমবার কোম্পানি দুটির লেনদেন বন্ধ রয়েছে দেশের পুঁজিবাজারে।

কোম্পানি দুটি হচ্ছে বহুজাতিক ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ও এক্সিম ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর পূর্বে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে। সর্বশেষ ম্যারিকোর শেয়ার লেনদেন হয় দুই হাজার ১৩৭ টাকা ৮০ পয়সা ও এক্সিম ব্যাংকের ১০ টাকা ৯০ পয়সায়।