নিজস্ব প্রতিবেদক: নিষেধাজ্ঞার পর শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকেই বাজারে মেলবে ইলিশ মাছ। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। এতে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ফিরেছে উচ্ছ্বাস।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ও মধ্য বাড্ডা মাছের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, ইলিশ না থাকায় কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত অন্য মাছের দাম বেড়েছে। তবে, বাজারে ইলিশ এলে মাছ বাজারের এই উত্তাপ কমে আসবে বলে প্রত্যাশা তাদের।
আমাদের কাগজ//জেডআই






















