নিজস্ব প্রতিবেদক: লেনদেন বিপর্যয়ে পড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ রোববার দিনের শুরুতেই এ বিপর্যয়ে পড়ে দেশের প্রধান শেয়ারবাজার। ডিএসই কর্তৃপক্ষ বলছে, মূলত দুই কারণে লেনদেনে বিলম্ব হচ্ছে।
প্রথমত, কারিগরি ত্রুটির কারণে লেনদেনে বিলম্ব হচ্ছে। দ্বিতীয়ত, বৃহস্পতিবার অনেক কোম্পানি বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে। বোনাস শেয়ার সমন্বয় করে ফ্লোর প্রাইস নির্ধারণ করতে হচ্ছে বিধায় লেনদেন শুরু করতে অতিরিক্ত সময় লাগছে।
ডিএসইর আইটি বিভাগ প্রথমে জানিয়েছিল, এক ঘণ্টা পর লেনদেন চালু হবে। কিন্তু পরবর্তী সময়ে জানা যায়, লেনদেন শুরু হতে ১১টা বেজে যেতে পারে।
তবে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চালু রয়েছে।






















