অর্থ ও বাণিজ্য ২৭ নভেম্বর, ২০২২ ০৩:৪০

সূচকের উত্থানেও লেনদেনে ধীরগতি

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। আজও ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৩ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৩ কোটি ৮০ লাখ টাকা।  

 

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪০২ পয়েন্টে, সিএসসিএক্স ৩৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২২৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৩১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত আছে ৭৬টির। দিন শেষে সিএসইতে ১৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

উল্লেখ্য,আজ ডিএসইতে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬টির।

আমাদের কাগজ/এম টি