অর্থ ও বাণিজ্য ৪ ডিসেম্বর, ২০২২ ০৭:৩৫

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক

নিজস্ব প্রতিবেদক: মো. মেজবাউল হককে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকশেন্স অ্যান্ড পাবলিকেশন্সের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ব্যাংকটির মুখপাত্র জি এম আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

রোববার (৪ ডিসেম্বর) মেজবাউল হককে মুখপাত্র হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন মেজবাউল হক। এরপর তিনি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, ভিজিলেন্স, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট ও সবশেষ পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে, গত ৬ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দায়িত্ব পেয়েছিলেন জি এম আবুল কালাম আজাদ।

আমাদের কাগজ//জেডআই