অর্থ ও বাণিজ্য ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:৪৬

রমজানে চাহিদার চেয়ে বেশি আমদানি 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আসন্ন রমজানকে সামনে রেখে নিত্য পণ্য সরবরাহরে ব্যস্ত সময় পাড় করছেন সব শ্রেণির ব্যাবসায়ীরা। ছোলা-ডাল থেকে শুরু করে ভোজ্যতেল, চিনি, খেজুরসহ সব ধরণের পণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণ থাকবে বলে প্রত্যাশা চট্টগ্রামের পাইকারী ব্যবসায়ীদের। এদিকে ডলার সংকট।

ডলার প্রতি দাম রাখা হয়েছে ১০৭ টাকা। ডলার সংকটে আগে ভাগে ঋণপত্র খোলা নিয়ে জটিলতা থাকলেও সেটা এখন কেটে গেছে। এই মুহূর্তে দাম বাড়তি থাকলেও রমজানে সহনীয় থাকবে বলে আশা তাদের। 

ইফতারের অন্যতম উপকরণ হচ্ছে ছোলা। দেশে বছরে ছোলার চাহিদা প্রায় পৌনে তিন লাখ টন। রমজানেই প্রয়োজন হয় এক লাখ টনের বেশি। এই পণ্যটি আমদানি হচ্ছে অস্ট্রেলিয়া, তানজানিয়া ও ভারত থেকে। 

ব্যবসায়ীরা জানান, আশা করছি এবারের রমজানে ছোলার সংকট হবে না। কিছু মাল ইতিমধ্যে গোডাউনে উঠেছে আর আসার পথে আছে কিছু মাল। তবে অন্যান্য বছরের তুলনায দামটা একটু বেশি। যে পরিমাণে এলসি হচ্ছে ওই পরিমাণে দিতে পারছে না। ডলারের কারণে সিপিং জটে পড়ে আছে। গত বছরের তুলনায় এবার খেজুরের দাম ১০-১৫ শতাংশ বাড়তি। 

আপাতত ভোজ্যতেলের কোনো সংকট নেই।

আমাদের কাগজ/এমটি