নিজস্ব প্রতিবেদক: প্রায় সাত ঘণ্টা পর পুনরায় সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন হলে, ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যাহত হয়।
বুধবার দুপুর ১২টা থেকে কিছু কারিগরি ত্রুটির কারণে এনপিএসবি ও সরকারি পেমেন্টে সমস্যা দেখা দেয়।
ফলে কার্ডভিত্তিক আন্তঃব্যাংক ইলেকট্রনিক পেমেন্ট সহায়তার জন্য চালু করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থা ব্যাহত হয়।
এসময় জাকির হাসান জানিয়েছিলেন, গ্রাহকেরা এটিএম বুথ ব্যবহার করে টাকা তুলতে পারছেন না বলে কিছু অভিযোগ পেয়েছি। তবে ইন্টারন্যাশনাল পেমেন্ট ঠিকমতোই চলছে।
আমাদেরকাগজ/এইচএম






















