অর্থ ও বাণিজ্য ১০ এপ্রিল, ২০২৩ ০৫:৩০

কমলো সোনার দাম

আমাদের কাগজ ডেস্ক: রেকর্ড দাম বাড়ানোর পর দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ১৬১ টাকা।

মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

 

 

 

আমাদের কাগজ/টিআর