নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কোম্পানির কাছ থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কিনতে যাচ্ছে সরকার।
বুধবার (১৭ মে) দুপুর ২টার দিকে ক্রয় কমিটির বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন।
অতিরিক্ত সচিব বলেন, টিসিবির জন্য ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে খরচ হবে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৮৫ পয়সা। আগের ক্রয় মূল্য ছিল ৮২ টাকা ৯৪ পয়সা। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন (যুক্তরাষ্ট্রের কোম্পানি) থেকে স্থানীয় এজেন্ট ওএমজি লিমিটেডের মাধ্যমে এ চিনি কেনা হবে।
আমাদেরকাগজ/এইচএম






















