অর্থ ও বাণিজ্য ১ জুন, ২০২৩ ০৫:৫১

বাড়ছে কলমের দাম

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাসামগ্রীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কলমের দাম বাড়ছে। স্কুল, কলেজ, অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্যেও কলমের ব্যবহার ব্যাপক। আগামী ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে বলপয়েন্ট কলমের ওপর উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, কারখানা থেকে বাজারে কলম সরবরাহের সময় এই কর আরোপ করা হবে। এখন ম্যাটাডর, অলিম্পিক, ইকোনো, আরএফএল, মেঘনাসহ বেশ কয়েকটি কোম্পানি কলম উৎপাদন করে। সাম্প্রতিক সময়ে কলমসহ সব ধরনের শিক্ষাসামগ্রীর দাম এমনিতেই বেড়েছে। এর ওপর আবার নতুন আরোপের প্রস্তাব করা হয়েছে।

এর ফলে কলমের দাম বাড়বে। কলম কিনতে আগের চেয়ে বেশি টাকা খরচ হবে।

আমাদেরকাগজ/এইচএম