অর্থ ও বাণিজ্য ২০ জুন, ২০২৩ ০১:৩৩

বাজারে আসছে ১০০ ও ২০০ টাকার নতুন নোট 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে আসছে ১০০ ও ২০০ টাকার নতুন নোট। নোট দুটি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত। মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে নতুন নোট পাওয়া যাবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। 

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন মুদ্রিত ১০০ ও ২০০ টাকা মূল্যমান নোটের রং, আকৃতি, ডিজাইন ও সকল নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোট দুটির পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০ ও ২০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

আমাদেরকাগজ/এমটি