অর্থ ও বাণিজ্য ২৫ জুন, ২০২৩ ১২:৫৮

বেড়েছে চামড়ার দাম, প্রতি বর্গফুট ৫৫ টাকা 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৮ টাকা বাড়ানোর প্রস্তাব জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বছর চামড়ার দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা।  নতুন দাম নির্ধারণের করে প্রতি বর্গফুট চামড়ার দাম ৫৫ থেকে ৬০ টাকা, ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা করা হয়েছে। 

আজ রোববার বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বৈঠক শুরু হয়। এই সভা থেকে এ বছরের চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়।

জানা যায়, সরকারের পক্ষ থেকে সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন দাম নির্ধারণের ঘোষণা দেন। এর আগে,আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এই প্রস্তাব রাখা হয়।  

গত বছর ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা, ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়। ঢাকার বাইরে ও ঢাকায় বকরি ও খাসির চামড়ার দাম একই ছিল।

আমাদেরকাগজ/এমটি