নিজস্ব প্রতিবেদক: দিনদিন বেড়েই চলেছে দ্রব্যমূল্যের দাম। রাজধানীর খুচরা বাজারে গিয়ে দেখা গেছে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
রোববার রাজধানীর মগবাজার, কাঁঠালবাগান ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা। আর মহল্লার দোকান থেকে নিলে প্রতি কেজি দাম পড়ছে ২৮০ থেকে ৩০০ টাকা।
খুচরায় ২৫০ গ্রাম কিনলে ৭৫ থেকে ৮০ টাকা ও আধা কেজি কিনলে বিক্রেতারা নিচ্ছেন ১৫০ টাকা। ১০০ গ্রাম নিলে দাম রাখছেন ৩০ থেকে ৩৫ টাকা। এতে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩০০ টাকা ছাড়িয়ে গেছে।
এ ব্যাপারে বাংলাদেশ বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার বলেন, ‘আমাদের দেশে এ সময়ে মরিচের উৎপাদন কমে আসে। তাতে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।’
আমাদেরকাগজ/এইচএম






















