অর্থ ও বাণিজ্য ১৬ জুলাই, ২০২৩ ১২:১৩

যে কারণে সোমবার বিকেল থেকে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)এর সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগরীর সব জুয়েলারি প্রতিষ্ঠান সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। আজ রোববার (১৬ জুলাই) বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক তথ্য বলা হয়েছে।  

এতে বলা হয়, ১৭ জুলাই বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন সারাদেশে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজন সফল করার লক্ষ্যে সোমবার বিকেল ৫টার পর থেকে ঢাকা মহানগরীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

 

আমাদেরকাগজ/এমটি