নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে লাখ ছাড়িয়েছে স্বর্ণের ভরির দাম। ভালো মানের প্রতি ভরি (২২ ক্যারেট) স্বর্ণের দাম এখন এক লাখ ৭৭৭ টাকা। এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বৃহস্পতিবার (২০ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
আগামী শুক্রবার (২১ জুলাই) থেকে এটি কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এ মূল্যে স্বর্ণ কেনাবেচা করতে সবাইকে অনুরোধ জানানো হয়।
আমাদেরকাগজ/এইচএম




















