নিজস্ব প্রতিবেদক: চলতি মাসে ১৪১ টাকা বাড়িয়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (২ আগস্ট) রাজধানীর বিইআরসির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাম বাড়ানোর ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে বলে জানান তিনি।
বিইআরসির নতুন দর বলছে, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ৯৪ টাকা ৯৬ পয়সা, যা গত মাসে ছিল ৮৩ টাকা ২১ পয়সা। জুলাইয়ে ১২ কেজি এলপিজির দাম ছিল ৯৯৯ টাকা।
আমাদেরকাগজ/এইচএম






















