অর্থ ও বাণিজ্য ১৩ আগস্ট, ২০২৩ ০৮:২৪

দাম কমলো সয়াবিন তেলের

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারেও সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমে যাওয়ায় সরকারের সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।  

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে ১৫৪ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ২৩ টাকা কমিয়ে ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।  

নতুন নির্ধারণ করা এই দাম সোমবার (১৪ আগস্ট) থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আমাদেরকাগজ/এইচএম