নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে গত এক সপ্তাহের ব্যবহারে আরও কমেছে সোনার দাম। এতে দুই সপ্তাহের টানা পতনে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ৫৩ ডলার। সোনার পাশাপাশি গত সপ্তাহে প্লাটিনামের দামও কমেছে।
বর্তমানে দেশের বাজারে এ দামে সোনা বিক্রি হচ্ছে। তবে ভালো মানের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের লাখ টাকার ওপরে গুনতে হচ্ছে। কারণ বাজুস নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ আগস্ট থেকে সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৫১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৯ লাখ ২৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯৪ হাজার ৫৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে সোনার দাম কমার ফলে দেশের বাজারেও কমতে শুরু করেছে সোনার। গত ১৭ আগস্ট বৈঠক করে বাংলাদেশে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৯৯ টাকা কমিয়ে ৮১ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৭ হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে দেশের বাজারে এ দামে সোনা বিক্রি হচ্ছে। তবে ভালো মানের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের লাখ টাকার ওপরে গুনতে হচ্ছে। কারণ বাজুস নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়।
সোনার গহনা কিনতে বাজুস নির্ধারণ করা দামের ওপর ভ্যাট দিতে হয় ৫ শতাংশ। আর ভরি প্রতি মজুরি ধরা হয় নূন্যতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৪৭৭ টাকা।
আমাদেরকাগজ/এইচএম






















