অর্থ ও বাণিজ্য ৬ অক্টোবর, ২০২৩ ১২:২০

২৪ হাজার কোটি টাকা বাড়তি কর আদায় করবে সরকার 

আমাদের কাগজ ডেস্ক : বাড়তি কর আদায় করার কথা জানিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বলা হচ্ছে, অর্থবছরে আয়কর বাবদ আগের বছরের তুলনায় ২৪ হাজার কোটি টাকা বাড়তি আদায় করবে সরকার। যা অর্থবছর ২০২২-২৩ আয়কর থেকে আদায় হয়েছিল ১ লাখ ১২ হাজার ৯২০ কোটি টাকা। তবে চলতি ২০২৩-২৪ লক্ষ্য মাত্র অনুযায়ী চলতি অর্থবছরে আয়কর বাবদ মোট আদায় হবে ১ লাখ ৩৬ হাজার ৯২০ কোটি টাকা। 

গতকাল (বৃহস্পতিবার) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠক করে। ওই বৈঠক সূত্রে জানা গেছে, আয়কর বাবদ সম্ভাব্য আদায়ের এই তথ্য আইএমএফ দলকে জানানো হয়েছে। এতে বলা হয়, অর্থবছরে আয়কর বাবদ আগের বছরের তুলনায় ২৪ হাজার কোটি টাকা বাড়তি আদায় করা হবে। 

যদিও চলতি অর্থবছরের বাজেটে আয়, মুনাফা ও মূলধনের ওপর কর থেকে ১ লাখ ৫৩ হাজার ২৬০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এর আগে ঢাকাতে সফররত আইএমএফের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দর নেতৃত্বাধীন একটি দল গতকাল (বৃহস্পতিবার) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠক করে। শুধু তাই নয়, গত বুধবার থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আরও সরকারি সংস্থার সঙ্গে বৈঠক করবে আইএমএফের দল। গত জানুয়ারিতে বাংলাদেশের জন্য সাত কিস্তিতে ৪৭০ কোটি মার্কিন ডলারের যে ঋণ আইএমএফ অনুমোদন করেছে, তা থেকে দ্বিতীয় কিস্তি ছাড় হওয়ার কথা আগামী মাসে।

আমাদেরকাগজ/(এমটি)