দূর্গাপূজা আগে টানা দুই দফা সোনার দাম বৃদ্ধি
আমাদের কাগজ ডেস্ক: দেশের বাজারে টানা দুই দফা বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। তাই দূর্গাপূজা শুরুর আগে বাড়াতি দামে কিনতে হচ্ছে স্বর্ণ। এর এনিয়ে গ্রাহকদের কাছে প্রশ্নবৃদ্ধ ব্যাবসায়ীরা।
সর্বশেষ গত ১৫ অক্টোবর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪৪ টাকা। এছাড়া দাম বাড়ার পর ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৮২ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮১৬ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে (শুক্রবার) থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামীকাল (রোববার ) হবে অষ্টমী পূজা।
যোগাযোগ করা হলে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, মুসলামদের ঈদ যেমন বড় উৎসব তেমনি সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। জুয়েলারি ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন, তাদের ৫০ শতাংশই সনাতন ধর্মাবলম্বী।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদযাপনের সুযোগ করে দিতে এবং তাদের উৎসবের প্রতি সম্মান রেখে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী পূজার দিন জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এবারও আমরা অষ্টমী পূজার দিন সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে, দূর্গাপূজা শুরুর আগে দেশের বাজারে টানা দুই দফা সোনার দাম বাড়ানোর কারণ মেনে নিতে পারছে না অনেকে।
নাম না প্রকাশে এক শিক্ষক জানান, পূজার পর আমার মেয়ের বিয়ে। এদিকে টানা দুইবার স্বর্ণের বাজারে দাম পরিবর্তন আমাদের মতো মধ্যবিত্তদের চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে। এমন চলতে থাকলে আমাদের বাঁচা মুশকিল হয়ে পড়বে।
আরেক বেক্তি জানান, সোনা কিনতে গেলে আধ-পাগল হয়ে ঘরে ফিরতে হয়। আগামীতে এমনটাই চলতে থাকলে আমাদের আরও খারাপ দিন দেখতে হবে সামনে।
এ ছাড়া, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম পড়বে ১৪৭ টাকা।
আমাদেরকাগজ/এমটি