অর্থ ও বাণিজ্য ৬ নভেম্বর, ২০২৩ ০৪:২২

খোলা তেল বিক্রিতে ডিএমপির কমিশনারের নিষেধাজ্ঞা

আমাদের কাগজ ডেস্ক : দেশে পেট্রোল পাম্প গুলোকে লুজ/খোলা পেট্রোল বিক্রি বন্ধ করতে অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ (সোমবার) (৬ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরের আয়োজিত এক সেমিনারে পাম্প মালিকদের উদ্দেশ্যে করে এই বিবৃতিটি জানান। 

মিশনার হাবিবুর রহমান বলেন, লাইসেন্স ছাড়া ও পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া যদি কেউ লুজ/খোলা পেট্রোল বিক্রি করে আর যদি সে খবর আমরা পাই তাহলে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পসহ বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মূলত বিএনপি-জামায়াতের চলমান অবরোধের মধ্যে সহিংসতা, নাশকতা, গাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনার কারনে (ডিএমপি) সদর দপ্তরের আয়োজিত পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত মতবিনিময় এসব কথা বলেন ডিএমপি কমিশনার। 

এসময় পেট্রোলসহ জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে লাইসেন্স থাকতে হয় উল্লেখ করেন ডিএমপির এই কমিশনার। 

রাজধানীর কেরানীগঞ্জ, যাত্রাবাড়ি, ডেমরা, উত্তরখান এলাকায় অনেক লুজ/খোলা পেট্রোল বিক্রি হচ্ছে। এগুলো বন্ধ করার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, পেট্রোল যদি কেউ বিক্রি করে সেজন্য কিন্তু লাইসেন্স লাগে। কেউ যদি চুপচাপ বা গোপনে খোলা পেট্রোল বিক্রি করে- আমরা জানতে পারলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। কিছুদিন আগেও বিষয়টি নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো না। এখন যাতে এই ঘটনা না ঘটে সেজন্য সব জায়গায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অবরোধের নামে সহিংসতা, নাশকতা, বাসে অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধে কী কী ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, প্রশ্ন করলে ডিএমপি কমিশনার বলেন, আজকে সিদ্ধান্ত হয়েছে ড্রামে বা বোতলে ভরে কোনো পেট্রোল বিক্রি করা যাবে না। শুধু যানবাহনে সরাসরি তেল ভরা যাবে। যদি কোনো পেট্রোল পাম্প বা প্রতিষ্ঠান বিক্রি করে তবে সেটি তাদের জানা থাকতে হবে এবং পুলিশকে জানাতে হবে। এর বাইরে কোনো লুজ/খোলা পেট্রোল বিক্রি করা যাবে না।

আমাদেরকাগজ/ এমটি