নিজস্ব প্রতিবেদক: কোন পণ্যের দাম একবার বাড়লে তার লাগাম টানা আর সম্ভব হয় না। প্রচলিত এই কথার মোক্ষম জবাব দিল বিশ্ব বাজার। ১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যাওয়ার পর অবশেষে বিশ্ববাজারে চিনির দাম কমলো। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। (মঙ্গলবার) (৭ নভেম্বর) খাদ্যপণ্যটির মূল্য হ্রাস পেয়েছে।
প্রতি পাউন্ড চিনির দাম স্থির হয়েছে ২৭ দশমিক ৫৯ সেন্টে। এর আগে যা ছিল ২৮ দশমিক ১৪ সেন্ট। যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।
আসছে ডিসেম্বেরের সাদা চিনির দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি টনের দাম নিষ্পত্তি হয়েছে ৭৫২ ডলার ৪০ সেন্টে। তবে আগামী দিনে চিনির দাম ঊর্ধ্বমুখী থাকার আশঙ্কা করা হচ্ছে।
এতে বলা হয়, মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত চিনি দর হারিয়েছে। এদিন আগামী মার্চের চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ।
বিক্রেতারা বলছেন, আগামী বছরও সরবরাহ সীমিত থাকতে পারে। যার প্রভাব পড়বে বাজারে।
তাঁরা বলছে, এল নিনো আবহাওয়ার প্রভাবে ভারত ও থাইল্যান্ডসহ এশিয়ার অধিকাংশ দেশে চিনির উৎপাদন কমতে পারে। এর ফলে আগামী বছরও সরবরাহ সীমিত থাকতে পারে।
এর আগে জ্বালানী তলেরে দাম বৃদ্ধি পেয়েছিল যেটি এখনো কমেনি।
আমাদের কাগজ/এমটি






















