অর্থ ও বাণিজ্য ১৪ ডিসেম্বর, ২০২৩ ১০:২৯

অর্ধ মাসে ফের কমলো ডলালের দাম 

আমাদের কাগজ ডেস্ক: কমল ডলালের দাম। অর্ধ মাসের ব্যবধানে ফের ডলারের দর আরও ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের বা‌ণি‌জ্যিক ব্যাংক। বুধবার ১৩ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ডলারের দর নির্ধারণের দায়িত্বে থাকা দুই সংগঠন এ সিদ্ধান্ত নেয়া হয়।তবে নতুন দর আজ থেকে কার্যকর হবে। 

এর আগে ২ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় ও  বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।

প্র‌তি ডলারে ২৫ পয়সা কমানোর ফলে ডলারের ক্রয় দর হবে ১০৯ টাকা ৫০ পয়সা। আর বিক্রয় দর হবে ১১০ টাকা। দেশের মুদ্রা বাজারে ডলারের স্থিতিশীলতা তৈরি হওয়ায় মুদ্রাটির দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাফেদার চেয়ারম্যান। 

ভবিষ্যতে ডলারের দাম আরও কমবে বলেও জানান তিনি।

গত ২২ নভেম্বর এ দুই সংগঠন দাম নির্ধারণের দায়িত্বে আসার পর প্রথমবারের মতো ৫০ পয়সা দর কমিয়েছিল। এরপর সপ্তাহের ব্যবধানে ২৯ ডিসেম্বর আরও ২৫ পয়সা কমানো হয় ডলার দর। আর তৃতীয় দফায় গতকাল কমেছে আরও ২৫ পয়সা।