অর্থ ও বাণিজ্য ১৯ আগস্ট, ২০১৯ ০১:৪৮

ফের বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট।।

চলতি মাসে শুরুর দিকে স্বর্ণের দাম বাড়ানোর পরে আরও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিপ্রতি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি। 

বাজুসের পক্ষ থেকে জানান হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ কর হয়েছে। 
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালোমানের বা ২৩ ক্যারেটের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ধরা হয়েছে ৬৫ হাজার ২৭ টাকা।

নতুন নির্ধারিত দরে সবচেয়ে ভালোমানের বা ২৩ ক্যারেটের সোনার দামের বিষয়ে কিছু বলা হয়নি। বর্তমানে এ মানের ভরিপ্রতি স্বর্ণ ৬৫ হাজার ২৭ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া ২২ ক্যারেট বিক্রি হচ্ছে ৫৩ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের ৫০ হাজার ৩০ এবং ১৮ ক্যারেটের ৪৬ হাজার ১৪ টাকায়।