অর্থ ও বাণিজ্য ৮ অক্টোবর, ২০২০ ০৯:৪২

করোনায় চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে সাড়ে ১১ কোটি মানুষঃ বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

মহামারি করোনাভাইরাসের কারনে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়ার কারণে এ বছর প্রায় সাড়ে ১১ কোটি মানুষ চরম দরিদ্রতার মুখে পড়তে পারে বলে সতর্ক করে জানায় বিশ্বব্যাংক। খবর এএফপি’র।

গত আগস্ট মাসে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী ১০ কোটি মানুষ হতদরিদ্র হতে পারে।

তবে ব্যাংকটির নতুন প্রতিবেদনে বলা হয়, ২০২১ সাল নাগাদ প্রায় ১৫ কোটি মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার ব্যয় ১.৯০ ডলারের নিচে নেমে যেতে পারে।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেন, ‘মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের মোট জনসংখ্যার ১.৪ শতাংশ চরম দরিদ্রতার মুখে পড়তে পারে বলে ধারণ করা হচ্ছে।