লাইফ স্টাইল ২৯ অক্টোবর, ২০২০ ০২:২০

লবণের হরেক ব্যবহার

ডেস্ক রিপোর্ট

শুধু মাত্র যে রান্নাতেই লবণের ব্যবহার হয় তা কিন্তু না। গৃহস্থালি পরিচ্ছন্নতায় অনন্য, তেমনি চটজলদি নানান সমস্যার সমাধানেও পটু এই লবণ।

১) জুতার দুর্গন্ধ দূর করতে লবণ ছিটিয়ে দিন ভেতরে। কয়েক ঘণ্টা পর ঝেড়ে পরিষ্কার করে নিন।

২) প্রিয় পোশাকে দাগ লেগেছে? এক ঘণ্টা লবণ মিশ্রিত পানিতে ভিজিয়ে তারপর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন। উঠে যাবে দাগ।

৩) চা-কফির মগ নিয়মিত পরিষ্কার করার পরেও দাগ থেকে গেলে লবণ-পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।

৪) পেঁয়াজ, রসুন বা কাঁচা মাছের গন্ধ হাত থেকে যাচ্ছে না? লবণ ও ভিনেগার মিশিয়ে হাতে ঘষে নিন। এরপর ধুয়ে ফেলুন।

৫) পিঁপড়ার আনাগোনা রোধ করতে পানির সঙ্গে লবণ মিশিয়ে স্প্রে করুন ঘরের কোনায়।

৬) অনেক ফল খোসা ছাড়ানোর পর কালচে হয়ে যায়। খানিক্তা লবণ ছিটিয়ে দিলে আর কালো হবে না।

৭) চপিং বোর্ড পরিষ্কার করতে লবণ ছিটিয়ে লেবুর টুকরা দিয়ে ঘষে নিন।

৮) যেকোনো ব্যাগ থেকে গন্ধ দূর করতে লবণ ব্যবহার করতে পারেন। ব্যাগের ভেতর থেকে সব বের করে নিয়ে ব্যাগে সামান্য লবণ ছড়িয়ে চেইন আটকে সারারাত রেখে দিন। সকালে ঝেড়ে পরিষ্কার করে ফেলুন।

৯) জুতার দুর্গন্ধ দূর করতে লবণ ছিটিয়ে দিন ভেতরে

১০) লবণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এয়ার ফ্রেশনার। কমলার খোসায় লবণ নিয়ে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে রেখে দিন ঘরে। চাইলে কয়েকটি লবঙ্গ ছেড়ে দিতে পারেন। চমৎকার সুগন্ধে ভরে যাবে ঘর।

১১) দাঁত ঝকঝকে করতে সকালে লবণ ঘষে তারপর ব্রাশ করে নিন।

১২) সিঙ্ক পরিষ্কার করার জন্য গরম পানিতে লবণ মিশিয়ে সেই পানি সিঙ্কে ঢালুন। গন্ধ চলে যাবে।