লাইফ স্টাইল ২৬ নভেম্বর, ২০২০ ০৪:৩১

১৫ দেশের রঙ-বেরঙের পাখি পাবেন যে মার্কেটে (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

কাটাবন ঢুকতেই হালকা শীতের সকালটা আরও বেশি ফুরফুরা হয়ে গেলো। পুরো এলাকাজুড়ে পাখির কিচিরমিচির শব্দ। আর প্রতিটা দোকানজুড়ে রঙিন পাখির সমাহার। ভিনদেশি পাখিদের আধিপত্ব্য পুরো মার্কেটে। ছোট-বড়, অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা প্রায় ১৫ টি দেশের পাখি আছে এই বাজারে। দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসে এই মার্কেট থেকে মাছ, পাখি ও নানারকম পশুপাখি কিনতে। আকার ও জাতের উপর নির্ভর করে বিভিন্ন দামে বিক্রি হয় এই মার্কেটের পাখি।৮০ টাকা থেকে শুরু করে প্রায় ৪ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয় একেকটি পাখি।

পাখি কেনার ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় বিষয়ঃ পাখির দাম: বাজরিগার পাখির ৫০০ থেকে ১৫০০ টাকা, ঘুঘু ৯০০ থেকে ১২০০, ককাটেল পাখির দাম ৪ হজার থেকে ১০ হাজার, অস্ট্রেলিয়ান রিংনেট ১৫ থেকে ২৫ হাজার, কনুড় ১৮ হাজার থেকে ৩০ হাজার, লাভবার্ড সাড়ে ৪ হাজার থেকে ৬ হাজার, ইংলিশ গেইম ১২ হাজার থেকে ১৫ হাজার, কেদারনাথের বাচ্চা ১০০ থেকে ১৫০০, লক্ষা কবুতর ১৮০০ থেকে ২৫০০, তিরাজি কবুতর ৪ থেকে সাড়ে ৫ হাজার, ফিঞ্চ ৭০০ থেকে ৯০০, ডায়ামন্ড ঘুঘু ১৪০০ থেকে ২০০০ , আফ্রিকান গ্রেটরো ৬০ হাজার থেকে ৯০ হাজার, কাকাতুয়া ২ থেকে ৩ লক্ষ ও ব্রিডিং পেয়ার ম্যাকাও বিক্রি হয় সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকায়।

পাখির খাচার দাম: পাখির প্রতিটি খাঁচা বিক্রি হয় ৪০০ থেকে ২০০০ টাকায়। তবে আকার ও মানভেদে দামের তারতম্য হতে পারে। খাবারের দাম: পাখিদের খাবারও পাবেন এই মার্কেটে। প্রতি প্যাকে দেশি খাবার ক্রয় করতে গুণতে হবে ১০০ থেকে ১৫০ টাকা। প্রতি প্যাকেট বিদেশি খাবার কিনতে গুনতে হবে ২০০ থেকে ২৫০ টাকা।

পাখির যত্ন: সখের পাখিটিকে যদি দীর্ঘদিন বাচিয়ে রাখতে চান তাহলে এর পরিপূর্ণ যত্ন প্রয়োজন। পাখিকে ঠান্ডা জায়গায় রাখা যাবে না। বাতাস থেকে দূরে রাখতে হবে। পরিষ্কার পানি ও খাবার খাওয়াতে হবে। পাখির যাতে ঠান্ডা না লাগে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। ঠাণ্ডা লাগলে পাখির খাওয়া-দাওয়া কমে যায়। পরিণতি হসেবে পাখিটি মারাও যেতে পারে।

bird 2

যেসব ঔষুধ প্রয়োগ করতে হবে: রেনামিসিন ক্যাপসুল, কসমিক প্লাস, ওরস্যালাইন মিক্স করে সপ্তাহে তিন থেকে ৪ বার খাওয়াতে হবে। এছাড়া মিনারেল স্টোন পাখির খাঁচায় সার্বক্ষণিক দিয়ে রাখতে হবে। এটি খেলে পাখির তেমন কোনো রোগ হয় না।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন