ডেস্ক রিপোর্ট ।।
আজ ৩১ আগস্ট ২০১৯, শনিবার। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ
মেষ রাশির জাতক জাতিকার আজ শনি চন্দ্রর প্রভাবে দিনটি বিভ্রাটের সাথে যাবে। যোগাযোগে সমূহ বিপত্তির সম্ভাবনা রয়েছে।
বৃষ
বৃষ রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক ক্ষেত্রে ঝামেলাপূর্ণ থাকবে। নগদ টাকা নিয়ে সমস্যায় পড়তে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে বেশ কিছু বাকি বকেয়া হওয়ার সম্ভাবনা।
মিথুন
মিথুন রাশির জাতক জাতিকার জন্য এই দিনটি মিশ্র সম্ভাবনাময়। তবে সকালের দিকে সামান্য মানসিক দুশ্চিন্তা ও অস্থিরতায় ভুগতে পারেন। বয়স্কদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না।
কর্কট
কর্কট রাশির জাতক জাতিকার জন্য এই দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক ক্ষেত্রে বন্ধু বা বড় ভাই বোন অনেক সাহায্য করবে। চাকুরীজীবীদের মাইনে বৃদ্ধির যোগ প্রবল।
সিংহ
সিংহ রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনা। বেকারদের পুলিশের চাকুরিতে কর্মলাভের স্বপ্ন পূরণ হতে পারে।
কন্যা
কন্যা রাশির জাতক জাতিকার দিনটি বেশ ভালো যাবে। কোনো শিক্ষকের কথায় ভাগ্য উন্নতির সুযোগ পেতে পারেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে।
তুল
তুলা রাশির জাতক জাতিকার এই দিনটি মিশ্র সম্ভাবনাময় থাকবে। কাজ কর্মে সামান্য জটিলতার সম্ভাবনা। ব্যাংক ঋণ বা কিস্তির টাকা পরিশোধের জন্য চাপ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য এই দিনটি শুভ সম্ভাবনাময়। তবে অবিবাহিতদের বিয়ে বা এনগেজমেন্ট হতে পারে।
ধনু
ধনু রাশির জাতক জাতিকারা আজ প্রেম ও রোমান্সে সফল হবেন। কারো ভালোবাসায় নিজেকে অর্পণ করবেন। সন্তানের সফলতায় পিতা মাতার আনন্দ পাবে।
মকর
মকর রাশির জাতক জাতিকার জন্য এই দিনটি বেশ ভালো । কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের সম্ভাবনা। পরিবারের সাথে কোনো আত্মীয় বাড়ী বেড়াতে যেতে পারেন।
কুম্ভ
কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় কাটবে। ছোট ভাই বোনের কাছ থেকে কোনো কোনো ভালো সংবাদ আসবে। যোগাযোগের ফলে আপনি লাভবান হবেন।
মীন
মীন রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। খুচরা ও পাইকারী ব্যবসায় আয় রোজগারের যোগ প্রবল। বকেয়া সমস্ত টাকা আদায় হবে।






















