লাইফস্টাইল ডেস্ক
বাঙালি মানেই ভোজনরসিক। খাওয়ার আগে কিংবা পরেও চাই নানান পদ। খাবারের পরে মিষ্টি মুখ না হলে যেন ভোজনটাই যেন অসম্পূর্ণ। বাঙালির প্রিয় খাবারের তালিকায় বেশ ওপরেই রসগোল্লা। আর এটা যদি হয় নলেন গুড়ের তৈরি তবে তো কথাই নেই।
গুড়ের মিষ্টি গন্ধ মুখে দিলেই গলে যাওয়া নলেন গুড়ের রসগোল্লা নিজেই তৈরি করা যায়। খুব সহজে যেভাবে তৈরি করবেন:
যা যা লাগছে
৫০০ গ্রাম ছানা, ২৫০গ্রাম নলেন গুড়।
যেভাবে করবেন
দুধ থেকে ছানা করে তার থেকে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে।
ছানা একটি থালায় ছড়িয়ে হাতের তালু সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। ছানা থেকে তেল বেরিয়ে এলে বুঝতে হবে ছানা মাখা হয়ে গেছে।

এবার মাখা ছানা থেকে ছোট ছোট রসগোল্লা আকারে গড়ে নিতে হবে। একটি পাত্রে ৩ কাপ পানি ও গুড় দিয়ে ফুটতে দিতে হবে। রস ফুটে উঠলে রসগোল্লা দিতে হবে ১৫ মিনিট চুলার আঁচ বাড়িয়ে জ্বালাতে হবে। এরপর আঁচ কমিয়ে রান্না করতে হবে আরও দশ মিনিট।
রসসহ বড় বাটিতে ঢেলে এবার ঠাণ্ডা হয়ে সেট হতে দিন আট থেকে নয় ঘণ্টা।
তৈরি হয়ে গেল আপনার দারুণ মজার নলেন গুড়ের রসগোল্লা।






















