লাইফ স্টাইল ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১৭

মজাদার মুরগির চপ তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

বাচ্চাদের স্কুলের টিফিন নিয়ে মায়েদের চিন্তার শেষ নাই বাচ্চারা যেটা খেতে চায় তা সবসময় স্বাস্থ্যের জন্য ভালো হয় না আর যেটা স্বাস্থ্যকর সেটা খেতে চায় না প্রিয় পাঠক আজকে এমন একটি রেসিপি জেনে নিন যা বাচ্চা থেকে বুড়ো সবারই খুব প্রিয় উপকরণ

ছোট টুকরো করে কাটা মুরগীর বুকের মাংস- কাপ

আলু-৪টা মাঝারি

পেয়াজ কুঁচি- কাপ

আদা বাটা- চা চামচ

রসুন বাটা- চা চামচ

কাঁচা মরিচ কুঁচি- টা

গরম মসলা গুঁড়া- চা চামচ

জিরা বাটা- চা চামচ

গোল মরিচ গুঁড়া-/ চা চামচ

তেল পরিমাণ মতো

ডিম -১টি

টোস্টের গুঁড়া

লবণ পরিমাণ মতো

প্রণালী: প্রথমে আলু সিদ্ধ করে এতে পরিমাণ মতো লবণ, গোল মরিচের গুঁড়া, গরম মসলা গুঁড়া দিয়ে মাখিয়ে নিন এরপর একটি পাত্রে তেল দিয়ে পেয়াজ বেরেস্তা করে একে একে রসুন, আদা বাটা, গরম মসলা, জিরা বাটা দিয়ে কষিয়ে নিয়ে ছোট করে কাটা মাংস দিয়ে কিছুক্ষণ রান্না করুন এরপর আলুর মধ্যে মাংসের পুর ভরে ডিম দিয়ে মাখিয়ে টোস্টের গুড়ার মধ্যে দিয়ে বল বানিয়ে গরম তেলের মধ্যে ভাঁজতে হবে বাদামী রঙ হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন