লাইফ স্টাইল ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:২৮

ত্বক উজ্জ্বল করে রাখে খাবার

লাইফস্টাইল ডেস্ক

ত্বকের স্বাস্থ্যের জন্যও খাবার গুরুত্বপূর্ণ কিছু খাবার রয়েছে যেগুলো খাদ্যতালিকায় রাখতে ত্বক থাকবে সজীব এবং স্বাস্থ্যোজ্জ্বল

সবুজ শাক: এগুলো প্রাকৃতিকভাবে ত্বককে করে উজ্জ্বল অ্যান্টিঅক্সিডেন্ট, প্রয়োজনীয় ভিটামিন এবং পুষ্টি উপাদান থাকে সবুজ শাকসবজিতে যেমন- পালংশাক, মুলার পাতা, লেটুসপাতা, ধনেপাতা এবং পার্সলে, ব্রোকলি ত্বকের নির্জীবতা দূর করে ত্বক হয়ে উঠে স্বাস্থ্যোজ্জ্বল

ফল: আম, পেঁপে, আপেল, কলা, কমলা, স্ট্রবেরির মতো ফলে প্রচুর পুষ্টি থাকে এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, বি, সি এবং ই ভরপুর যেগুলো ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ

স্বাস্থ্যকর চর্বি: আনসেচুরেটেড ফ্যাট, ওমেগা৩ এবং ওমেগা৬ ফ্যাটি এসিডসমৃদ্ধ খাবার ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী এগুলোতে প্রাকৃতিক তেল রয়েছে যা প্রদাহ, ব্রণ এবং ত্বকের লালচে ভাব কমিয়ে দেয়

গাজর: এতে বেটা-ক্যারোটিন, ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর দেহের ভেতর থেকে বিষাক্ত পদার্থ দূর করে গাজর স্বাস্থ্যকর ত্বক পেতে সাহায্য করে এটি ত্বককে সূর্যের ক্ষতির হাত থেকে রক্ষা করে, বয়সের ছাপ এবং বলিরেখা পড়তে দেয় না

ডিম: এতে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে যা ত্বকে উজ্জ্বল করতে সহায়তা করে এবং বয়সের ছাপ প্রতিরোধ করে

অ্যাভাকোডা: এটা ভিটামিন ই সমৃদ্ধ যা ত্বকের ভঙ্গুরতার প্রক্রিয়াকে ধীর গতি করে এটি ত্বককে আর্দ্র রাখে এবং বলিরেখা, ব্রণ এবং নির্জীবতা প্রতিরোধ করে

বাদামি চাল: ম্যাগনেশিয়াম, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই চাল যা ত্বকের দাগ এবং ব্রণ প্রতিরোধ করে

গ্রিন টি: অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই চা ফ্রি রেডিকেল থেকে ত্বককে রক্ষা করে বয়সের ছাপ প্রতিরোধ করে

ডার্ক চকলেট: অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি এই খাবার ত্বককে ফ্রি রেডিকেল থেকে সুরক্ষা করে এবং এটি ত্বককে করে কোমল এবং তারুণ্য ধরে রাখে দীর্ঘদিন