লাইফ স্টাইল ১০ নভেম্বর, ২০২২ ০৬:০৮

শীতে ত্বকের উপকারে গ্লিসারিন

লাইফস্টাইল ডেস্ক: বিকেল গড়িয়ে এলেই উঁকি মারছে শীত। এই শীতে ত্বক নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেকেই। তবে মুখে জমে থাকা তেল-ময়লা দূর করতে ক্লিনজিং মিল্কের পরিবর্তে ব্যবহার করতে পারেন গ্লিসারিন।

শীতে গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে রাতে ঘুমানোর আগে টোনিং করুন। ত্বক ফাটবে না। থাকবে নরম ও উজ্জ্বল। গ্লিসারিন ত্বকের কোষের পানি ধরে রাখতে পারে। এতে ঠিক থাকে আর্দ্রতা। 

গোড়ালি ফাটার সমস্যা থাকলে রাতে গোড়ালি পরিষ্কার করে তাতে ভালো করে গ্লিসারিন মেখে নিন। পা ফাটবে না। ত্বকের ফুসকুড়ি বা জ্বালাভাব কমাতে গ্লিসারিন কাজে আসে।

আমাদের কাগজ//জেডআই