লাইফ স্টাইল ১১ নভেম্বর, ২০২২ ০৩:৫৮

শরীরের জন্য উপকারী যে সময়ের রোদ

লাইফস্টাইল ডেস্ক: রোদ আমাদের শারীরিক-মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাছাড়া সূর্যের আলো আমাদের হাড় থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত সবকিছুর ওপরই প্রভাব ফেলে। 

যেসব কারণে সূর্যের আলো গায়ে লাগাবেন-

আমাদের শরীরে যখন দিনের আলো পড়ে তখন আলোর সংকেত মস্তিষ্কে পৌঁছায় এবং সেরোটোনিন নামের একটি রাসায়নিক নিঃসৃত হয়। সেরোটনিন আমাদের মেজাজ ফুরফুরে রাখে। যারা পর্যাপ্ত দিনের আলোয় থাকেন না তারা অনেক সময় বিষণ্নতায় ভোগেন। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই দরকার। বিভিন্ন খাবার থেকে ক্যালসিয়াম এবং ফসফেট শরীরের শোষণ করতে সাহায্য করে সূর্যের আলো। হাড়, দাঁত এবং পেশিকে শক্ত এবং সুস্থ রাখতে এটা খুবই দরকার। ভিটামিন ডি-র অভাব হলে হাড় দুর্বল এবং নরম হয়ে পড়ে, নানা সমস্যা দেখা দেয়।

সূর্যের আলো থেকেই কিন্তু শরীরের জন্য প্রয়োজনীয় সব ভিটামিন ডি পেতে পারি। তবে খুব বেশি রোদ আবার ক্ষতি করতে পারে, এজন্য সানস্ক্রিন ব্যবহার করা দরকার।
দুপুরে যখন সূর্যের তাপ সবচেয়ে বেশি, তখন রোদে না যাওয়াই ভালো। ওই সময়ের রোদ শরীরের জন্য ক্ষতিকর।

আমাদের কাগজ//জেডআই