লাইফ স্টাইল ২৬ নভেম্বর, ২০২২ ০৮:৫৩

ফুলকপির সুস্বাদু বিরিয়ানি

লাইফস্টাইল ডেস্ক:  শীত এলেই ঘরে ঘরে ফুলকপি দিয়ে নানান রকম মুখরোচক খাবার তৈরি করা হয়। তেমনি একটি খাবার হলো ফুলকপির বিরিয়ানি। ঘরে ফুলকপির এই মজাদার বিরিয়ানি তৈরি করবেন যেভাবে।

যা লাগবে :
ফুলকপির টুকরো ৫০০ গ্রাম, বাসমতি চাল ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি এক কাপ, ভাজা পেঁয়াজ আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, এলাচ ২টি, দারুচিনি ২টি, কেওড়া জল আধা চামচ, কাঁচামরিচ ৩টি, লবণ স্বাদমতো, তেল ৪ থেকে ৫ টেবিল চামচ।

যেভাবে রান্না করবেন :
চুলায় হাঁড়ি দিয়ে প্রথমে তেল গরম করে গরম মসলা ও পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এবার হাঁড়িতে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপিগুলো দিয়ে দিন। অল্প পানি মিশিয়ে কিছুক্ষণ ফুলকপি কষাতে থাকুন। আধা সেদ্ধ হয়ে এলে আলাদা করে বাটিতে তুলে রাখুন। এবার আগে থেকেই ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো ভেজে নিন। চাল আর মসলা একসঙ্গে মিশে গেলে এরপর পরিমাণমতো গরম পানি দিন। পানি ফুটলে আধা সেদ্ধ করা ফুলকপিগুলো মিশিয়ে দিন। এরপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে হালকা আঁচে ঢেকে দিন। বিরিয়ানি হয়ে এলে ওপর থেকে বেরেস্তা ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রাখুন। ব্যাস তৈরি হয়ে গেলো স্বাস্থ্যকর ফুলকপির বিরিয়ানি।

আমাদের কাগজ//জেডআই