লাইফ স্টাইল ১২ ডিসেম্বর, ২০২২ ১১:২২

মন ভালো করুন খুব অল্প সময়ে

লাইফস্টাইল ডেস্ক: নানা কারণে আমাদের প্রায়ই মন খারাপ থাকে। তবে মন খারাপ থাকলে আমাদের আশেপাশের কাছের মানুষদের কারোই ভালো লাগে না। এর প্রভাব পরিবার বা বন্ধুদের সঙ্গে ব্যবহারের উপর পড়ে। 

কিছু কাজ করলেই মন ভালো হয়ে যাবে মাত্র কয়েক মিনিটে-

•    কফি খান, ক্যাফিন আমাদের মুডকে বেশ অনেকটাই ভালো করে দিতে পারে

•    বন্ধু বানান, মন খুলে আড্ডা দিন

•    পছন্দের গান শুনুন, এটি মন ভাল করার অন্যতম দাওয়াই

•    একটানা অনেক্ষণ কাজ করলে মুড খারাপ হতেই পারে, খানিকটা সময় নিয়ে হেঁটে আসুন এদিক ওদিক।

•    পছন্দের কাউকে ফোন করে নিজের সমস্যাগুলো বলুন। হালকা হতে পারবেন

•    কমেডি ওয়েব সিরিজ দেখুন, হাসতেই থাকবেন, মন খারাপ করার সময় কোথায়! 

•    সকালে যোগাসন ও ব্যায়াম আপনার মুডকে প্রাণচ্ছল রাখতে সাহায্য করবে।

আজ থেকেই শুরু করুন। নিজেকে বোঝান,পৃথিবীটা সুন্দর-এখানে মন খারাপ করে সময় নষ্ট করার সময় নেই।

আমাদের কাগজ//জেডআই