লাইফ স্টাইল ১৭ ডিসেম্বর, ২০২২ ১০:৫৩

যে কারণে আপনার শিশুকে প্রশংসা করবেন

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ অতি প্রতিক্ষার পর কোল আলো করে আসে শিশু সন্তান। একটু বড় হলেই শুরু হয় তার উপর নানা অত্যাচার। এছাড়া সবসময় শাসন করেন বকাঝকা করেন এমন অনেকেই আছেন। কিন্তু শিশুকে শুধু বকা না দিয়ে তার কাজের প্রশংসা করাও জরুরি। সবসময় শিশুদের শাসন করলে তাদের মানসিকতার ওপর তার প্রভাব পরে।

অনেকেই আছেন শিশুকে কথায় কথায় বকেন, দোষারোপ করেন। কিন্তু শুধু শাসন নয়, মাঝেমধ্যে শিশুদের প্রশংসা করাও জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, প্রশংসা শুধু আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে তা নয়, আপনি যখন তার কাজের প্রশংসা করবেন, তখন শিশু বুঝতে পারবে সেই কাজটা করাটা ঠিক। আবার সেই রকমের কোনও কাজ করলে আপনি আবার ভাল বলবেন,সেটাও বুঝতে শিখবে। এইভাবে কোনটা ঠিক, কোনটা ভুল এই সম্পর্কেও তার মনে স্বচ্ছ ধারণা তৈরি হবে। শুধু তাই নয়, তার ভাল মন্দ সম্পর্কে কতটা খেয়াল রাখেন, এই মেসেজটাও শিশুর ছোট মনে অনেকটা প্রভাব ফেলে। ছোট হলেও তারা বুঝতে পারে যে আপনি তার দিকে খেয়াল রাখছেন। একটু যত্নের ছোঁয়া আর আন্তরিকতা,তাতেই শিশুর মন আনন্দে ভরে উঠবে।

শিশুর প্রতি আপানার ব্যবহার তার ছোট মনে অনেকটা প্রভাব ফেলে। শুধু তাই নয়, তার ভাল মন্দ সম্পর্কে কতটা খেয়াল রাখেন, এই মেসেজটাও তার মনে প্রভাব ফেলে। ছোট হলেও তারা বুঝতে পারে যে আপনি তার দিকে খেয়াল রাখছেন। একটু যত্নের ছোঁয়া আর আন্তরিকতা, তাতেই শিশুর মন আনন্দে ভরে উঠবে। শিশুরা ছোট হলেও বড়দের যত্ন এবং আন্তরিকতায় তাদের মন খুশিতে থাকে সবসময়।

শিশুরা জিনিসপত্র এলোমেলো করবেই এটা তাদের স্বাভাবিকতা। কিন্তু এর জন্য তাকে বকা না দিয়ে বুঝিয়ে বলুন এবং তাকে গুছিয়ে রাখতে সাহায্য করুন। নিজের কাজটা গুছিয়ে করলে তার প্রশংসা করুন। আপনার পক্ষ থেকে উৎসাহ পেলে, পরের বার সে এই ভাল কাজটা করার জন্য নিজের থেকেই এগিয়ে আসবে। এতে সে খুশি হওয়ার পাশাপাশি নিজের কাজে আত্মবিশ্বাসী হবে। কিন্তু এর পরিবর্তে যদি আপনি খুব চেঁচামেচি করেন, তাহলে হিতে বিপরীত হবে।

বিশেষজ্ঞদের মতে, অন্যদের সঙ্গে থাকলে, শুধু নিজের সন্তানের প্রশংসা করবেন না। অন্য বাচ্চাদেরও ভাল বলুন। না হলে শিশুর মধ্যে অহঙ্কারভাব বা ঔদ্ধত্য দেখা যেতে পারে। আর এভাবে সে নিজেও বন্ধুদের ভাল দিকগুলো প্রশংসা করতে শিখবে। বাচ্চার জন্যে স্টার চার্ট করতে পারেন। প্রতিটা ভাল কাজের জন্যে একটা করে স্টার। এরকম করে ফাইভ স্টার হবে, তারপরে টেন স্টার। প্রতিটা ধাপে পৌঁছতে পারলে পুরস্কার পাবে। ধরুন আপনি চাইছেন শিশু যেন নিজের হোমওয়ার্ক নিজে করে। প্রথম দিন হয়তো একটা বিষয়ের হোমওয়ার্ক নিজে শেষ করল, সেদিন একটা স্টার। এভাবেই পরের দিন আরও একটা স্টার। বোর্ডে গোল্ডেন স্টারের সংখ্যা বাড়লে শিশু মজাও পাবে। শিশুর প্রশংসা করলে তার ব্যবহারেও পরিবর্তন আসবে। সে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

আমাদের কাগজ/এম টি