লাইফস্টাইল ডেস্ক: আমরা প্রায় সবাই নিয়মিত-অনিয়মিত ভাবে দুধ খেয়ে থাকি। দুধের উপকারের কথা বলে শেষ করা যাবে না। কিন্তু সেই দুধ যদি ভেজাল হয় তাতে উপকারের চেয়ে অপকারই বেশি হবে। তাই খাঁটি দুধ খাওয়ার জন্য সবার আগে আপনাকে জানতে হবে কোনটি ভেজাল দুধ।
ভেজাল দুধ চেনার উপায়-
১. দুধকে পরীক্ষা করার জন্য অল্প দুধ হাতে নিয়ে ঘষুন। তারপর যদি দেখেন যে তা সাবানের মতো লাগছে তাহলে বুঝবেন দুধটি ভেজাল।
২. ভেজাল দুধ চেনার দ্বিতীয় উপায় হল দুধে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড মেশান। যদি দুধের রং নীল দেখায় তাহলে দুধ ভেজাল।
৩. দুধ পরীক্ষা করার জন্য সামান্য দুধ ঘরের মেঝেতে ফেলুন তারপর যদি সাদা দাগ পড়ে তাহলে সেটি খাঁটি হবে আর তা না হলে সেটি ভেজাল।
জেনে রাখুন - সুস্থ থাকার জন্য যেসব খাবার নিয়মিত খেতে হবে, তার মধ্যে একটি হলো দুধ। অনেকে বেশি পুষ্টির আশায় কাঁচা দুধ খেয়ে থাকেন। নানা পুষ্টিগুণে ভরা দুধ খাওয়ার উপকারিতার কথা কম-বেশি সবারই জানা।
আমাদের কাগজ//জেডআই






















