লাইফ স্টাইল ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০৩:৩৫

গরম করলে যেসব খাবার হয় ‘বিষ’

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ খাবার ঠান্ডা হলে আমাদের অনেকের-ই নাক ছিটকানো একটা রেগুলার রুটিন হয়ে উঠেছে। গরম খাবার ছাড়া যেন খেতে চাইনা বললেই চলে। তবে প্রযুক্তির কল্যানে ফ্রিজ থেকে বের করে গরম করে খাওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে।  

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বারবার গরম করার ফলে কিছু খাবার বিষে পরিণত হয়ে ক্যানসারসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। বারবার গরম করার ফলে খাবারের পুষ্টিগুণ যেমন নষ্ট হচ্ছে, তেমনই নানা রকম রোগের ঝুঁকিও বেড়ে যাচ্ছে।

চলিন তাহলে জেনে নেই কী সে সব খাবার! কোন্ কোন্ খাবার কখনওই দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত না, তা জেনে নিন:

তেল

রান্নায় তেল একটি অপরিহার্য উপাদান। অ্যাভোগাডোর তেল (ভেজিটেবল বাটারও বলা হয়), সয়াবিন তেল, আখরোটের তেল ইত্যাদি দিয়ে রান্না করলে খেতে যেমন সুস্বাদু হয়, তেমনই এর সমস্যাও আছে। এসব তেল দিয়ে বানানো খাবার দ্বিতীয়বার গরম করলেই একটা বিকট (বাজে) গন্ধ বের হওয়াসহ পেটের নানা রোগ হতে পারে।

ডিম

ডিমে উচ্চমাত্রায় প্রোটিন থাকে। তাই ডিম বারবার গরম করে খেলে প্রোটিন নষ্ট হয়ে যায়। এছাড়া ডিমে ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মায়, যা পেটে নানা রোগ সৃষ্টি করে।

মুরগির মাংস

মুরগির মাংসেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাই একবার রান্নার পর মাংস আবার গরম করলে প্রোটিনের বন্ডিংগুলো ভেঙে যায়। ফলে বদহজমের সম্ভাবনা বেড়ে যায়।

ভাত

অধিকাংশ বাঙালির পেটে দুবেলা ভাত না পড়লে রাতে ভালো করে ঘুম আসে না। কিন্তু এ ভাত দ্বিতীয়বার গরম করে খেলে হতে পারে ডায়রিয়ার মতো ভয়ংকর রোগ। সঙ্গে বেড়ে যেতে পারে বমি বমি ভাব। বিশেষজ্ঞদের মতে, ভাত যত ঠান্ডা হয় তাতে তত ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায়। সেই ঠান্ডা ভাত যখন আবার গরম করা হয়, তখন ওই ব্যাকটেরিয়ার প্রভাব বেড়ে যায়। ফলে তা শরীরে নানা রকম রোগের জন্ম দেয়।

আলু

কিছু গবেষণায় দেখা গেছে, আলু যদি বারবার গরম করে খাওয়া হয়, তাহলে পেটের সমস্যা বেড়ে যায়। তাই আলুর তরকারি বা আলু দিয়ে তৈরি কোনো খাবারই বারবার গরম করে খাওয়া উচিত না।

পালংশাক

বিশেষজ্ঞরা জানান, পালং শাক একাধিকবার গরম করে খেলে শরীরে কার্সিনোজেনিক প্রোডাক্টের (ক্যানসার সৃষ্টিকারী উপাদান) পরিমাণ বেড়ে যায়। পালংশাকে নাইট্রেট থাকে। রান্না করার পর আবার গরম করলে তা শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

সূত্র: জি নিউজ 


আমাদের কাগজ/এমটি