নিজস্ব প্রতিবেদক : অন্যদের উপহার দিলে নিজের মানসিক প্রশান্তি বাড়ে। উপহার পেতে সবার ভালো লাগে! একইভাবে এটাও ঠিক যে, উপহার যিনি দেন তিনিও কম আনন্দ পান না। মানুষ যখন নিজের জন্য পছন্দ কিছু করে তখন সেটি আনন্দের কারণ হয়, কিন্তু মানুষ যখন অন্যের জন্য কিছু করে তখন সেটি তাকে আরও বেশি মানসিক প্রশান্তি দেয়।
মনোবিদরা বলছেন, মানুষ নিজের জন্য কিছু সঞ্চয় করে যে মানসিক প্রশান্তি পায়, তার চেয়ে অনেক বেশি প্রশান্তি সে পায় যখন সে সেই সঞ্চিত অর্থ দিয়ে কারো জন্য কোনো উপহার কেনে বা কারো প্রয়োজনে সেই অর্থ ব্যয় করে। এই উপহার দেওয়া বা সাহায্যের বিষয়টি অন্যের প্রশংসার ওপর নির্ভর করে না। অন্যদের উপহার দিলে সেটি নিজের মানসিক চাপ কমাতে সাহায্য করে। মানসিক অবসাদ, দুশ্চিন্তা, হতাশা ইত্যাদি নেতিবাচক অনুভূতি থেকেও দূরে থাকতে সহায়তা করে।
নিজের উপার্জন সীমিত হলেও মাঝেমধ্যে অন্যদের উপহার দিন। আপনার ছোট্ট উপহারে প্রিয়জন যতটা খুশি হবে, তার চেয়ে বেশি ইতিবাচক প্রভাব ফেলবে আপনার মনে।
আমাদেরকাগজ/ এইচকে






















