লাইফ স্টাইল ২ অক্টোবর, ২০১৯ ০৮:০০

ঐতিহ্যের রঙ হারাচ্ছে আজিজ সুপার মার্কেট

ডেস্ক রিপোর্ট।। 

আজিজ সুপার মার্কেটে একটাসময় মধ্যব্ত্ত্বি থেকে শুরু করে উচ্চবিত্ত্বের কাছেও এই মার্কেটটি ছিলো ভীষণরকম আধুনিক। ছিলো নতুন ট্রেন্ড এর সূতিকাগার। তবে সেই সময়টা যেনো হারিয়ে গেছে হঠাৎ। নেই আর আগের মতো শোরগোল।

আজিজ সুপার মার্কেটেই ধোয়া ওঠা চায়ের কাপে আড্ডা চলতো তারুন্যের, আড্ডা চলতো যৌবন আর বার্ধক্যের। যে চিত্রনাট্য জুড়ে থাকতো গল্প, উপন্যাস আর কবিতার পঙ্তিমালারা।

একটা সময় এখান থেকেই যেন তৈরি হতো পোশাকের ট্রেন্ড। উৎসব কেন্দ্রীক তো বটেই দেশিয় মোটিভের নকশায় তৈরি বাহারি পোশাকে ফুটে উঠতো বাঙালিয়ানা। আর তাই ফ্যাশন সচেতন হৃদয়ের আনাগোনাও ছিলো বেশ।

তবে আজিজ সুপার মার্কেটের সেই সুপার ট্রেণ্ড এখন যেনো অনেকটাই ফিকে। কবির পরনে চেক ফতুয়া কিংবা রমনীর গেরুয়া রঙের শাড়ি আর মাটির তৈরি গহনা সময়ের পালাবদলে সেই সৃজনশীলতায় এখন ভাটির টান।

দীর্ঘ সময় পরও দেখে মেলেনি কোন ক্রেতার। কারণ বুটিক হাউজ থেকে সময়টা এখন অনলাইন শপিংয়ের। তাইতো বিশ্বের সাথে মিল রেখে গড়ে উঠছে দেশের পোশাক ট্রেন্ড।

বিক্রেতারা বলছেন, ফ্যাশান ব্র্যান্ডগুলোর সাথে প্রতিযোগিতায় ঐতিহ্য হারাচ্ছে বুটিক হাউজগুলো। সাথে ক্রেতাদের চাহিদা মেটাতে গিয়ে পাল্লা দিতে হচ্ছে পাশ্চাত্যের সাথে।

সময়ের আহবানে নতুন ট্রেন্ড তো আসবেই তবে দেশীয় ট্রেন্ডও যেনো না হারায় ঐতিহ্যের রঙ এমনটাই চাওয়া আজিজ সুপার মার্কেটে পদচিহ্ণ আঁকা সকলেরই।