লাইফ স্টাইল ১৪ আগস্ট, ২০২৩ ০৫:০৪

মসুর ডালের কাবাব তৈরির রেসিপি

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদন: কাবাব আমরা কম বেশি সবাই পছন্দ করে। তবে কাবাব তৈরিতে যে মাংসই লাগবে এমনটা নয়। আপনি চাইলে ঘরে বসে বাতালে পারবেন মসুর ডালের কাবাব। যা খেতে অতুলনীয়। চলুন তাহলে জেনে আসি মাংস বা মাছ ছাড়াও কাবার তৈরি করবেন যে ভাবে। 

তবে বলে রাখি এর সঙ্গে প্রয়োজন হবে পরিচিত কিছু মসলার। চলুন তবে জেনে নেওয়া যাক মসুর ডালের কাবাব তৈরির রেসিপি-

যেভাবে তৈরি করবেন

 

রসুন বাটা- ১ চা চামচ

পেঁয়াজ কুচি- ১টি

মসুর ডাল- ১ কাপ

ব্রেড ক্রাম- পরিমাণমতো

পানি- ২ কাপ

সরিষার তেল- ২ চা চামচ

হলুদ গুঁড়া- আধা চা চামচ

মরিচ গুঁড়া- ১ চিমটি

কাবাব মসলা- ১ চা চামচ

লবণ- স্বাদমতো

শুকনা মরিচ- ৩টি (ভেজে গুঁড়া করা)

ধনে পাতা কুচি- পরিমাণমতো

ডিম- ১ টি

সয়াবিন তেল ভাজার জন্য।

 

তৈরি করতে যা লাগবে

প্রথমে পরিমান মতো ডাল নিন। এবার সেগুলোকে পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। পরে ভালো করে ধুয়ে এর মধ্যে ২ কাপ পানি, পেঁয়াজ কুচি ১টির অর্ধেক (বাকি অর্ধেক পরে মাখানোর সময় দিতে হবে), রসুন বাটা, সরিষার তেল, কাবাব মসলা বা চটপটি মসলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে রান্না করতে হবে।

পানি শুকিয়ে ডাল সেদ্ধ হয়ে শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে এর সাথে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মাখাতে হবে। পরে কাবাবের আকৃতি দিয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে ফ্রিজে ১০/১৫ মিনিট রেখে ডুবো তেলে ভেজে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।

আমাদেরকাগজ/এমটি