লাইফ স্টাইল ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:৫৯

গাড়িতে চলাচলের সময় যে বিষয় গুলো মাথায় রাখবেন 

নিজস্ব প্রতিবেদক : নিজের বেক্তিগত গাড়ি থাকলেও লাগাতার ব্যাবহারের সুযোগ খুব কম মানুষেরই হয়। তাই আমারা মাঝে-মধ্যেই গণপরিবহনকেই বেছে নেই।

নানা প্রয়োজনে প্রতিদিনই আমাদের গাড়িতে উঠতে হয়। তবে জেনে রাখুন, নিজের কিংবা গণপরিবহনের সিটে বসা বা দাঁড়ানোর সময় কিছু নিয়ম মেনে চললে ভ্রমণজনিত সমস্যা থেকে নিজেকে একটু দূরে রাখা যায়। 

যে বিষয় গুলো মাথায় রাখবেন: 

১. যাঁদের আগে থেকেই কোমরে সমস্যা আছে, চলাচলের সময় অবশ্যই তাঁদের কোমরের বেল্ট ব্যবহার করতে হবে।

২. কোনোভাবেই সামনের দিকে ঝুঁকে বসা যাবে না। 

৩. পায়ের পাতা সমতল জায়গায় রাখার চেষ্টা করুন, এটি মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করবে। এতে পিঠ বা কোমরের ব্যথা হওয়ার আশঙ্কা কমবে।

৪. পাশের জানালা পুরোপুরি কখনোই খুলে রাখা যাবে না। আর গাড়িতে এসি থাকলে যে জানালা বন্ধ রাখতে হবে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না।

৫. বাসে বা ট্রেনে এমনভাবে বসতে হবে, যাতে পাশের যাত্রী যথেষ্ট জায়গা পান। সহযাত্রী নারী হলে বিষয়টির প্রতি আরও ভালোভাবে খেয়াল রাখতে হবে।

৬. দুই ঘণ্টা পরপর একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করুন, কোমরে চাপ কম পড়বে, ভ্রমণ–পরবর্তী পিঠ বা কোমরের ব্যথা হওয়ার আশঙ্কাও কমবে। ব্যবহার করতে পারেন ছোট ট্রাভেল পিলো, যা আপনার ঘাড়কেও খানিকটা আরাম দেবে।

৭. আপনার পিঠ সিটের সঙ্গে এমনভাবে লাগিয়ে দেবেন, যেন মেরুদণ্ড সোজা থাকে। এতে হাঁটু রাখার জন্যও পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে। 

৮. গণপরিবহনে দাঁড়িয়ে থাকলে দুই পায়ের ওপরেই সমান ভর দিয়ে দাঁড়াতে হবে।

৯. বাসে বা ট্রেনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনোভাবেই সামনের সিটের দিকে ঝুঁকে থাকা যাবে না, এতে নিজের যেমন ক্ষতি হবে, তেমনি যাঁর ওপর ঝুঁকে রয়েছেন, তিনিও বিরক্ত হবেন।

১০. বাসে বা ট্রেনে নারী, প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসনে অবশ্যই বসা ঠিক নয়, খালি থাকলেও না। এটা আপনার পারিবারিক সুশিক্ষার একধরনের নির্ণায়ক।

মনে রাখবেন আপনার একটু সাবধানতা আগামী দিনগুলোতে আরও ভালো রাখতে সহয়তা করবে। 

আমাদেরকাগজ/এমটি