লাইফ স্টাইল ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০১:৩৯

মাস্কের বাহারি আয়োজন

শিলা আক্তার মৌ

কারোনাকালীন সুরক্ষার জন্য মাস্ক নিত্যদিনের সঙ্গী। সাধারনত কাপড়ের মাস্কই ভালো, এমন ধারনা বিশেষজ্ঞদের। আর এ সুযোগে জমে উঠেছে কাপড়ের মাস্কে নকশার বৈচিত্র্য। হ্যান্ড পেইন্ট, প্রিন্টের কাপড়েরর বাহারি সব মাস্ক,  এমন মাস্ক যেন ফ্যাশনের অনুষঙ্গও বটে। জামা, শাড়ি, পাঞ্জাবির সাথে ম্যাচিং করে  ফ্যাশনেবল বা সৌন্দর্যবর্ধন ও ব্যবহিত হয় মাস্ক

দৈনন্দিন কাজে ঘরের বাহিরে যাওয়ার সময় মাস্ক পরা অবশ্যক। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার নানান বিধি নিয়মের মধ্যে মাস্কের গুরুত্ব অনস্বীকার্য। তাই এই মাস্ক ই মুখের সঙ্গী। সেই মাস্কও হতে পারে ফ্যাশনের অনুষঙ্গ ও স্টাইলিশ।
সার্জিক্যাল মাস্ক, এন-৯৫ কে, এন-৯৫ খানিকটা জনসাধারনের জন্য উচ্চমূল্য করোনার আর্থসামাজিক প্রক্ষাপটে সাধারন মানুষের জন্য এগুলো ক্রয় করে ব্যবহার করা একটু কষ্টসাধ্য, তবে এ মাস্ক নিয়ে অবশ্য থেকে যায় সংশয়। সার্জিক্যাল মাস্ক একবার ব্যাবহারে পর ফেলে দিতে হয়। সেক্ষেএে তাই সবদিক থেকে কাপড়ের মাস্ক সাশ্রয়ী বলে দাবি করেন বিশেষজ্ঞরা, কাপড়ের মাস্ক একবার ব্যবহার করে তা পরিস্কার করে আবার ব্যবহারের সুযোগ  থাকছে। আবার দৈনন্দিন অংশ হিসেবে স্বাস্থ্যবিধি রক্ষার পাশাপাশি ফ্যাশনের ব্যবহারের অনুষঙ্গ হিসেবেও বিবেচনা করা হচ্ছে সুন্দর নকশার কাপড়ের মাস্ক।

মহামারি ও এই বিষন্ন সময়ে মুখোশের আড়ালে মানুষের মুখরতার গল্প, মানুষটির পরিচয় আবেগ,অনুভূতি, জীবনভাবনা,হাসি আনন্দ, ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় মাস্ক এ বাহারি নকশা আর শিল্পের মাধ্যমে। এখন মুখোশ মানে বেঁচে থাকার  আকুতি প্রানের স্পন্দন, বিজ্ঞান আর ফ্যাশনের দুটো দিকই মিলিয়ে একটু ভিন্ন মাএা এনে দেয়ার মূল উদ্দ্যেশ এ বাহারি মাস্কের। বাহারি মাস্ক এর আগ্রহ আর চাহিদা কোনো অংশে কম নয় সাধারন মানুষ আর তরুন তরুনীদের মাঝে। যারা এখনও মাস্ক পড়তে সাচ্ছন্দ্য বোধ করেন না এ বাহারি মাস্ক তাদের এ অনিহাকে পরিবর্তন করতে পারে বলে এমন ধারনা করেছেন বাহারি মাস্ক তৈরি করা কোম্পানীগুলোর।

তবে শুধু নকশা নয় পুরোপুরি স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে এমন দাবি সাধারন মানুষের। বাহারি নকশার মাস্ক এ পাওয়া যায় অসংখ্য প্যার্টান, নকশা, প্রিন্ট ও এক কালারের রঙিন সব মাস্ক এখন শিশুদের ও পছন্দ কার্টুন নির্ভর ও সুপারহিরোদের ছবিওয়ালা বাহারি কালার প্রিন্ট এর মাস্ক।

অনেকে নিজেকে একটু ব্যতিক্রমি ও স্টাইলিশ দেখানোর জন্য বেছে নিচ্ছে বাহারি সব মাস্ক তাহলে দেরি কেনো আপনিও নিতে পারেন জামার সাথে মানান সই বাহারি মাস্ক।তবে সেক্ষেএে পরিস্কার ও ব্যবহারে সর্তকতা অবশ্যই অবলম্বন করতে হবে।