শিক্ষা ২৪ অক্টোবর, ২০২০ ০৯:৪০

টিউশন ফি মওকুফের দাবিতে আন্দোলন করছেন অভিভাবকেরা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের টিউশন ফি কমানোর দাবিতে রাজধানীর মিরপুরের রুপনগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনিপুর স্কুল ও কলেজের অভিভাবকেরা

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রুপনগর ক্যাম্পাসের সামনে কয়েকশ অভিভাবক এ আন্দোলন করেন

এ সময় তারা তিন ঘণ্টা মূল সড়ক অবরোধ করে রাখেন ফলে রুপনগর, শিয়ালবাড়ি ও দুয়ারিপাড়া এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়

অভিভাবকরা জানান, করোনায় মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মনিপুর স্কুলের বেতন আদায় বন্ধ নেই স্কুল কর্তৃপক্ষ এ মাসের ২৯ তারিখ পরীক্ষা নেবে সে জন্য সময় বেঁধে দিয়েছে। ২০ তারিখের মধ্যে মার্চ থেকে সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করে প্রবেশ পত্র নিতে হবে কারো কম দেয়ার সুযোগ নেই কয়েকজন অভিভাবক বেতন পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করলেও বেশিরভাগ অভিভাবকের বেতন দেয়ার সামর্থ্য নেই কারণ করোনায় সবাই আর্থিক সংকটে ভুগছেন

তারা আরও জানান,বেতন যেন অর্ধেক করা হয় স্কুল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় বকেয়া বেতন পরিশোধ ছাড়া কাউকে পরীক্ষা দিতে দেবে না। আজ স্কুলের ম্যানেজিং কমিটির সাথে অভিভাবক প্রতিনিধিদের আলোচনার কথা থাকলেও স্কুল কর্তৃপক্ষের বিষয় নিয়ে আমাদের সাথে আলাপ আলোচনায় বসেনি বাধ্য হয়ে আমরা আন্দোলনে রাস্তায় নেমেছে

এ বিষয়ে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন বলেন, বিষয়টি শুনেছি অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে