ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রে পড়াশোনা কর পারবে বাংলাদেশি শিক্ষার্থীরা। এজন্য কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (YES) প্রোগ্রামে আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর ২০২০ পর্যন্ত। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত তিন শত পঁচাশি জন বাংলাদেশি হাই স্কুল শিক্ষার্থী ইয়েস (YES) কার্যক্রমে অংশগ্রহণ করেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের অর্থায়নে ইয়েস (YES) প্রোগ্রামের আওতায় বাংলাদেশের ৮-১১ গ্রেডের ভালো শিক্ষাগত ফলাফল করা হাই স্কুল শিক্ষার্থীদেরকে এক শিক্ষাবর্ষকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীরা আমেরিকান পরিবারের আতিথেয়তায় অবস্থান করেন এবং আমেরিকান শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলাপচারিতা বজায় রেখে আমেরিকার হাই স্কুলে লেখাপড়া করেন। শিক্ষার্থীরা স্কুল ও স্থানীয় কমিউনিটির সক্রিয় সদস্য হয়ে ওঠেন এবং পাঠ্যক্রমের বাইরের নানা কার্যক্রম, স্বেচ্ছামূলক প্রকল্প এবং স্থানীয় সামাজিক অনুষ্টানাদিতে অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্বদানের মূল্যবান দক্ষতা অর্জন করেন। শিক্ষার্থীরা আমেরিকানদের কাছে বাংলাদেশি সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরারও সুযোগ পান। প্রতিবন্ধী শিক্ষার্থীরাও এ কার্যক্রমে সুযোগ পেতে পারেন এবং তাদের অংশগ্রহণ উৎসাহিত করা হচ্ছে।
ইয়েস (YES) বৃত্তিটি একটি মেধাভিত্তিক ও উন্মুক্ত কার্যক্রম। নিম্নোক্ত শর্তাদি পূরণ সাপেক্ষে সবাই সম্পূর্ণ বিনা খরচে আবেদন করতে পারবেন। শর্তগুলোর মধ্যে রয়েছে- কার্যক্রম শুরুর দিনে (১ আগস্ট ২০২১) বয়স ১৫-১৭ বছরের মধ্যে হতে হবে (১৫ বছরের একদিন কমও নয় আবার ১৭ বছরের একদিন বেশীও নয়)। জন্ম তারিখ ১ আগস্ট ২০০৪ থেকে ১ আগস্ট ২০০৬-এর মধ্যে হতে হবে। বর্তমানে বাংলাদেশী উচ্চ বিদ্যালয় বা কলেজের (মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান) ৮ম, ৯ম, ১০ম বা ১১শ শ্রেণীতে ভর্তি থাকতে হবে। বিদেশে অধ্যয়নরত বাংলাদেশী নাগরিকেরা আবেদনের জন্য যোগ্য হবেন না। বিগত দুই শিক্ষাবর্ষে কোন শ্রেণীতে অকৃতকার্য হননি এবং গড়ে বি সমমান বা তার চেয়ে ভালো ফলাফল থাকতে হবে। ইংরেজিতে কথা বলা ও লেখাপড়ার জন্য ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে। গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করে থাকলে তা মোট ৯০ দিনের বেশি হতে পারবে না। আবেদনকারীর মাতা-পিতার যে কেউ অথবা উভয়ই যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র মিশনের বর্তমান কর্মী হতে পারবে না। আবেদনকারীর মাতা-পিতার যে কেউ অথবা উভয়ই যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র মিশনের বর্তমান কর্মী হতে পারবে না। পরিবার ও আত্মীয়দের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদনকারীরা আবেদনের জন্য যোগ্য হবেন না। বাংলাদেশী নাগরিক হতে হবে এবং যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশের দ্বৈত নাগরিক বা স্থায়ী অভিবাসী হতে পারবেন না। যুক্তরাষ্ট্রের জে-১ ভিসার জন্য যোগ্যতার শর্তাবলী পূরণ করতে হবে (উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা জে-১ ভিসার জন্য যোগ্য নন।)
বিস্তারিত জানতে ইমেইলে যোগাযোগ করুন- yesinfo@iearnbd.org বা shahidtx@state.gov এই ঠিকানায়।






















